https://www.prothomalony.com/
13897
new-york
প্রকাশ: ২৭ জুন ২০২৫ ০২:১৫
নিউইয়র্কে প্রথমবারের মতো তিনদিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে কৃষ্টি ইউএসএ। কৃষ্টির এই নাট্যোৎস অনুষ্ঠিত হবে জ্যামাইকা সেন্টার ফর আর্টস্ এন্ড লার্নিং (জেক্যাল), ১৬১-৪ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা ভবনে।
আগামী ২৭ জুন এই নাট্যোৎসবের উদ্বোধন করবেন আইটিআই বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর আব্দুস সেলিম। প্রয়াত নাট্যকর্মী ইশরাত নিশাত স্মরণে কৃষ্টি এই উৎসব উৎসর্গ করছে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য বিদেশের মাটিতে বাংলা নাটকের চর্চাকে উৎসাহিত করা হলেও কৃষ্টি শুধু সেখানেই থেমে নেই। ইংরেজী নাটকসহ অনুবাদ নাটকের চর্চাকেও উৎসাহিত করবে কৃষ্টির এই বর্ণাঢ্য নাট্যোৎসব। এছাড়া নাটকের আবহসংগীত ও ব্যবহৃত বিভিন্ন গানের চর্চাকে উৎসাহিত করাও এই নাট্যোৎসবের উদ্দেশ্য। সর্বোপরি নাটক উপভোগ করতে দর্শকদের উৎসাহিত করা এবং নতুন নাট্যকর্মী তৈরী ও পুরনোদের উৎসাহিত করাও এই উৎসবের উদ্দেশ্য। বাংলা নাটকের নমস্য কিন্তু প্রয়াত মনীষীদেরক স্মরণ করা হবে গভীর সম্মানে। এছাড়া ছাড়া প্রবাসে যারা বাংলা নাটককে জনপ্রিয় করেছেন তাঁদের সম্মানিত করাও এই উৎসবের উদ্দেশ্য।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন জ্যামাইকা সেন্টার ফর আর্টস্ এন্ড লার্নিং এর আর্টিস্টিক ডিরেক্টর কোর্টনী ফিঞ্চ। গেস্ট অব অনার হিসেবে থাকবেন, মাসুম রেজা, রোকেয়া রফিক বেবী, স্বপ্না কাওসার, ড. বাবুল বিশ্বাস, টিটু গাজী, শামসুল আলম বকুল, আবীর আলমগীর, মিথুন আহমেদ, খায়রুল ইসলাম পাখী, মোমেনা চৌধুরী এবং নজরুল ইসলাম। প্রবাসে নাটকে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হবে রেখা আহমেদ এবং মজিব-বিন হককে।
উৎসবের তিনদিনে থাকছে নাটকের গান, সেমিনার এবং প্রতিদিন দু'টি করে মোট ছয়টি নাটক। ২৭ জুন, প্রথম দিন, উদ্বোধনের পরে ড. জীবন বিশ্বাসের পরিচালনায় থাকবে বিভিন্ন নাটকের ছয়টি গান। এর পর থাকবে রোকেয়া রফিক বেবী একক অভিনয়ের নাটক সাইকোসিস। সবশেষে থাকবে কৃষ্টির কর্ণধার সিতেশ ধরের পরিচালনায় নাটক দি গেম।
২৮ জুন, দ্বিতীয় দিন প্রথমেই থাকবে সেমিনার। এর পর থাকবে নাট্যসংঘ কানাডার তিন মাতালের কান্ড এবং সবশেষে থাকবে নিউইয়র্কের ঢাকা ড্রামার নাটক সংকটে শয়তান।
উৎসবের শেষদিন ২৯ জুন থাকবে ইশরাত নিশাতের উপর একটি প্রামান্য চিত্র। এর পর থাকবে মোমেনা চৌধুরীর একক অভিনয়ের নাটক গোধূলি বেলায়। সবশেষে থাকবে মাসুদ সুমনের নির্দেশনায় কৃষ্টির নাটক হ্যামলেট ও ওফেলিয়া।
উল্লেখ্য যে কৃষ্টি ইউএসএ নিউইয়র্কে দীর্ঘদিন ধরেই নাট্যচর্চায় ব্যাপৃত রয়েছে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন