https://www.prothomalony.com/

13745

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে করোনা প্রেক্ষাপটে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হোপ নেভার ডাই’র প্রিমিয়ার ২০ জুন

প্রকাশ: ১৪ জুন ২০২৫ ০৫:৫৮

কোভিড-১৯ মহামারির ভয়াবহতা ও মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হোপ নেভার ডাই’র প্রিমিয়ার হবে আগামী ২০ জুন। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। প্রিমিয়ারে সবার জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।

৪২ মিনিটের এই প্রামাণ্যচিত্রটির রচনা, পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করেছেন প্রবাসী লেখক ও নির্মাতা শামীম আল আমিন। এতে করোনা মহামারির সময় নিউইয়র্কে মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক, মনোবল ও আশার গল্প ফুটে উঠেছে।

প্রামাণ্যচিত্রে বিভিন্ন পেশার মানুষ যেমন শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, শ্রমজীবী, অভিবাসী ও শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও অভিজ্ঞতা অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ধারাবর্ণনায় ছিলেন শামস উজ জোহা, সংগীতে সহযোগিতা করেছেন স্বপ্নীল সজীব ও অভিজিৎ চক্রবর্তী জিতু।

দৃশ্যধারণ করেছেন শফিকুল ইসলাম সাবু, শামীম আল আমিন ও শেখ তানভীর আহমেদ। সিনে হাউজ মিডিয়া কারিগরি সহায়তা প্রদান করেছে এবং মেটা ইনফো টেক (এমআইটি) অর্থনৈতিক সহায়তা দিয়েছে।

নির্মাতারা জানান, নিউইয়র্কে প্রিমিয়ারের পর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘হোপ নেভার ডাই’ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এই প্রামাণ্যচিত্রটি শুধুমাত্র মহামারির ইতিহাসই নয়, মানুষের অদম্য আশা ও সাহসের এক শক্তিশালী সাক্ষ্য।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন