https://www.prothomalony.com/
13599
new-york
নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। ২৬ মে (সোমবার) সন্ধ্যায় কুইন্সের উডসাইডস্থ কুইন্স প্যালেস মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিসসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার শাহ নেওয়াজ। তিনি বলেন, কমিউনিটির সকল মানুষ একত্র হয়ে কাজ করলে যেকোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের বিদায়ী কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার ও আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ফকরুল আলম, ব্যবসায়ী বেলায়েত হোসেন, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম এবং নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে পরিপূর্ণ হয় পুরো অনুষ্ঠানস্থল। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক, যিনি সাপ্তাহিক আজকাল-এর জেনারেল ম্যানেজার এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট রিয়েলেটর ফরিদ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসে জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া।
এই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল করতে অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৫-২৬ সালের নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের কার্যক্রমে নতুন গতি ও প্রাণ সঞ্চার হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত জামালপুরবাসীর মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন