https://www.prothomalony.com/
13595
new-york
প্রকাশ: ২৯ মে ২০২৫ ০৫:২৪
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য সরকারি চাকরি এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিয়ে একটি তথ্যভিত্তিক সেমিনারের আয়োজন করেছে নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি (এনবিসিএসএস)।
আগামী ৩১ মে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামাইকার ৮৯-১১ মেরিক বুলেভার্ডের কুইন্স লাইব্রেরি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে যে কোনো আগ্রহী বাংলাদেশি অংশ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির বিপুল সুযোগ থাকলেও প্রক্রিয়া ও তথ্যের অভাবে অনেকেই তা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে উচ্চশিক্ষিত বাংলাদেশিরা এই শহরে নানা ধরনের অস্থায়ী ও খণ্ডকালীন পেশায় যুক্ত থাকলেও তারা সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন না। এনবিসিএসএস দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরি এবং চাকরির প্রস্তুতিতে সহায়তা দিয়ে আসছে।
সেমিনারে সরকারি চাকরিতে প্রবেশের প্রক্রিয়া, সিভি তৈরির কৌশল, শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি, চাকরির ক্ষেত্র চিহ্নিতকরণ, পরীক্ষার পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে নিউইয়র্কে বসবাসরত নাগরিকরা কী কী সরকারি সহায়তা পেতে পারেন, যেমন ফুড স্ট্যাম্প, মেডিকেইড, ভাড়া সহায়তা, নগদ সহায়তা এবং সরকারি বাসা পাওয়ার পদ্ধতি নিয়েও তথ্য দেয়া হবে।
আয়োজক সংগঠনটির পক্ষ থেকে মো. এফ ভূঁইয়া, ডা. নাফিসুর রহমান, হেলাল আলম টিটু এবং সেলিনা শারমিন সকল আগ্রহী বাংলাদেশিকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এই সেমিনারে অংশগ্রহণ করে একজন মানুষ কেবল চাকরি নয়, নিজের এবং পরিবারের ভবিষ্যতের দিকদর্শনও পেতে পারেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন