https://www.prothomalony.com/
13515
new-york
নিউইয়র্কে বইমেলার উদ্বোধক হিসেবে আলোচিত লেখক সাদাত হোসাইনের জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা।
অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সরব উপস্থিতি দেখা যায়।
আলোচনায় সাদাত হোসেন বলেন, “স্রষ্টার সৃষ্টি মানুষ যদি তার কর্মের মাধ্যমে স্রষ্টার মন জয় করতে পারে, তাহলে আমরা কেন সমাজে সুন্দর ছড়িয়ে দিতে পারবো না?” ঘৃণার বিপরীতে ভালোবাসা ও সৌন্দর্যের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি মায়ের স্মৃতি ও শৈশবের দিনগুলো স্মরণ করেন, যা উপস্থিত শ্রোতাদের আবেগে ভাসিয়ে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে সাদাত হোসাইনের জন্মদিন উদযাপন করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন