https://www.prothomalony.com/

13498

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটির এক স্কুলের পাঠদানে এআই প্রযুক্তির অন্তর্ভুক্তি

প্রকাশ: ২২ মে ২০২৫ ০০:২৬

নিউইয়র্ক সিটির একটি স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান ও মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানহাটনের মারি হিল একাডেমির ইংরেজি শিক্ষক এরিক ভিয়েটস এআই ব্যবহারের এই অগ্রণী ভূমিকা পালন করছেন।

জানা গেছে, গত বছর তার নতুন সন্তানের আগমনের সময় গুগলের ‘জেনারেটিভ এআই ফর এডুকেটর্স’ অনলাইন কোর্সটি করে তিনি এআই প্রযুক্তির প্রতি আগ্রহী হন। এরপর থেকে তিনি এআইকে ক্লাসরুমে প্রয়োগ শুরু করেন এবং সহকর্মীদের মধ্যেও এআই শিক্ষার ব্যাপারে সচেতনতা বাড়ান।

ভিয়েটস বলেন, এআই শিক্ষাকে দ্রুততর এবং সহজ করে তোলে। এটি শুধু আমার নয়, পুরো স্কুলের শিক্ষক সমাজের জন্য সময় বাঁচিয়ে দিচ্ছে।

তার উদ্যোগে এখন মারি হিল একাডেমির ২৫ জনের বেশি শিক্ষক গুগলের দুই ঘণ্টার বিনামূল্যে এআই কোর্স সম্পন্ন করেছেন। শিক্ষকরা জানাচ্ছেন, শিক্ষার্থীদের লেখায় অগ্রগতি করতে এআই ব্যবহারের কৌশল শেখানো হচ্ছে। যা শিক্ষাকে আরও ফলপ্রসূ করে তুলছে।

ভিয়েটস বরেন, অনেকে ভেবে থাকেন এআই শিক্ষককে প্রতিস্থাপন করবে। কিন্তু আমি মনে করি এআই শিক্ষাকে উন্নত করবে এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন