https://www.prothomalony.com/

13497

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে হাজারো প্রি-কে আসন ফাঁকা, ভর্তিবঞ্চিত শিশুরা

প্রকাশ: ২২ মে ২০২৫ ০০:২৩

নিউইয়র্ক সিটির প্রি-কে প্রোগ্রামে হাজার হাজার আসন ফাঁকা থাকা সত্ত্বেও অনেক শিশু তাদের পছন্দের স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছেন না। চলতি বছর প্রায় ৫৬ হাজার চার বছর বয়সী শিশুকে প্রি-কে প্রোগ্রামে ভর্তি প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে আসনের সংখ্যা প্রায় ৭০ হাজার। একই সময়ে, থ্রি-কে প্রোগ্রামে ৪৭ হাজার আসনের বিপরীতে মাত্র ৪৪ হাজার শিশুকে স্থান দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, শহরের অনেক অঞ্চলে আসন ও শিশুদের চাহিদার মধ্যে বড় ফাঁক দেখা যাচ্ছে। ব্রুকলিনের বুশউইক ও রিজউড এলাকায় এক পরিবার অভিযোগ করেছে, তারা এমন এক কেন্দ্রে স্থান পেয়েছেন যেখানে ট্রেনে যেতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। অভিভাবকরা বলছেন, ছোট শিশু নিয়ে এতদূর যাওয়া সম্ভব নয়। তাই তারা বাধ্য হয়ে বেসরকারি প্রোগ্রামে ফিরতে হচ্ছেন।

শিশু অধিকারকর্মীরা বলছেন, আসনের অবস্থান ও চাহিদার অমিল, শিশুদের সংখ্যা হ্রাস এবং পর্যাপ্ত প্রচার না হওয়াই মূল সমস্যা। এর পাশাপাশি কিছু আসন শুধুমাত্র নিম্নআয়ের পরিবারের জন্য সংরক্ষিত থাকায় সমস্যাটি আরও জটিল হয়েছে।

মেয়র এরিক অ্যাডামস থ্রি-কে প্রোগ্রামের দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রচারের জন্য ৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছেন। তবে এই বরাদ্দ কেবল চলতি বছর পর্যন্ত কার্যকর হবে। শিক্ষা বিভাগের ডেপুটি চ্যান্সেলর সিমোন হকিন্স জানিয়েছেন, শুধু আসন বাড়ানোই নয় আসনগুলোকে শিশুদের কাছে নেয়ার কাজও জরুরি।

যদিও অনেক শিশু তাদের পছন্দের স্কুলে যেতে না পারলেও, এবার প্রত্যেক পরিবারের জন্য অন্তত একটি প্রস্তাব এসেছে। গ্রীষ্মের মধ্যেই অপেক্ষমাণ তালিকা থেকে আরো অনেক শিশুর স্থান নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন