https://www.prothomalony.com/
13495
new-york
নিউইয়র্ক শহরে চলতি মাসের শেষে কয়েকটি সাশ্রয়ী ভাড়ার আবাসনের লটারির আবেদন বন্ধ হতে যাচ্ছে। যারা কম ভাড়ায় সুবিধাসম্পন্ন বাড়ি খুঁজছেন তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, ব্রঙ্কস, ম্যানহাটন, কুইন্স ও ব্রুকলিনের বিভিন্ন আবাসিক প্রকল্পে এই লটারিগুলো চলছে। ব্রঙ্কসে ‘২১০৪ রায়ার এভিনিউ অ্যাপার্টমেন্ট’র আবেদন ২২ মে বন্ধ হবে। ম্যানহাটনের ‘দ্য হিউস্টন’ এবং কুইন্সের ‘৬৩-৬৮ অস্টিন স্ট্রিট অ্যাপার্টমেন্ট’র আবেদন ২৭ মে পর্যন্ত নেওয়া হবে। এছাড়া ব্রুকলিনের ‘সোসাইটি ব্রুকলিন এট ডিগ্রো’ এবং ‘প্রসপেক্ট হাউস’ এর আবেদন যথাক্রমে ২৭ ও ৩০ মে বন্ধ হবে।
এই আবাসনগুলোর মাসিক ভাড়া ৮২৩ ডলার থেকে শুরু এবং বিভিন্ন আয় সীমার জন্য আবেদন করার সুযোগ রয়েছে। বেশির ভাগ ইউনিটে লিফট, জিম, লন্ড্রি সুবিধা, পার্কিং এবং পোষা প্রাণী রাখা যায় এমন পরিবেশ আছে।
আবেদনকারীরা ‘এনওয়াইসি হাউজিং কানেক্ট’ ওয়েবসাইট থেকে সহজেই আবেদন করতে পারবেন এবং তাদের আবেদন প্রক্রিয়ার অবস্থা জানতেও পারবেন। নিউইয়র্ক হাউজিং কর্তৃপক্ষ আবেদনকারীদের সময়মতো আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে যাতে তারা এই সুযোগ হাতছাড়া না করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন