https://www.prothomalony.com/

13428

new-york

নিউইয়র্ক

৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাঃ জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার, নিউ ইয়র্ক

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেনঃ ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, রেহমান সোবহান, ডঃ রওনক জাহান এবং সাদাত হোসাইন

প্রকাশ: ১৫ মে ২০২৫ ২২:১৪

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩শে মে থেকে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (153-10 Jamaica Avenue, Jamaica, NY 11432)।
এবারের বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে “ব্লকেড”-খ্যাত মার্কিন সহযোদ্ধা ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে থাকছেনঃ সাহিত্য সমালোচক, দার্শনিক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক রেহমান সোবহান, রাজনীতি বিশ্লেষক ও লেখক ডঃ রওনক জাহান। মেলা উদ্বোধন করবেনঃ নন্দিত কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন। 
আমন্ত্রিত লেখক ও গবেষকদের মধ্যে রয়েছেন, ড. আবদুন নূর, বিরূপাক্ষ পাল, ড. আবেদীন কাদের, শামস আল মমীন, মুস্তাফিজ শফি, সরকার কবিরুদ্দীন, আবু সাঈদ খান, নাজমুন নেসা পিয়ারি, জাফর আহমদ রাশেদ, ড. শামীম রেজা, বদরুজ্জামান আলমগীর, জসিম মল্লিক, ফরহাদ হোসেন, ফারুক আহমেদ, মঈনউদ্দিন মুনশী, অভীক সারোয়ার রহমান, হুমায়ূন কবীর ঢালী, তানভীর তারেক, আশিক মুস্তাফা, পারমিতা হিম প্রমুখ।
প্রকাশকদের মধ্যে থাকছেন,  মনিরুল হক (অনন্যা), আলমগীর সিকদার লোটন (আকাশ), রেদওয়ানুর রহমান জুয়েল (নালন্দা), জসিম উদ্দিন (কথাপ্রকাশ), সজল আহমেদ (কবি প্রকাশনী), দীপঙ্কর দাশ (বাতিঘর), মাহবুবুল হাসান ফয়সল (ঋদ্ধি প্রকাশন)।
অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থার মধ্যে রয়েছে, সময় প্রকাশন, আহমদ পাবলিশিং হাউজ, অন্বয়, প্রথমা, অঙ্কুর, স্টুডেন্ট ওয়েজ, কাকলী, কালের চিঠি, শব্দঘর, ঘুংঘুর, পঞ্চায়েত, ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স ও মুক্তধারা নিউ ইয়র্ক।
থাকছে লেখক-পাঠক মুখোমুখি, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ, এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমন্ত্রিত শিল্পীরা হচ্ছেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, স্বপ্নীল সজীব, মোহাম্মদ শাহীন হোসেন, কার্তিক চন্দ্র মন্ডল, উচ্ছল ব্যানার্জী ও আরও অনেকে। বিশেষ প্রদর্শনীতে থাকছে, ‘অমর একুশ: ভাষা-আন্দোলনের সচিত্র ইতিহাস (১৯৪৭–১৯৫৬)’ আয়োজন: একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র, কিউরেটর: ড. ওবায়েদুল্লাহ মামুন। 
বাংলা ভাষাভাষী সকলকে এই মিলনমেলায় অংশ নিয়ে মাতৃভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন রোকেয়া হায়দার, আহ্বায়ক, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এবং ডা. জিয়াউদ্দীন আহমেদ, চেয়ারপারসন, মুক্তধারা ফাউন্ডেশন। 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন