https://www.prothomalony.com/
13381
new-york
নিউইয়র্কের কুইন্সে ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। পুরো শরীর আবৃত একজন বোরখা তস্কর। যিনি নারী না পুরুষ—তা এখনও নিশ্চিত নয়। গত সপ্তাহে একটি বাসার জানালা দিয়ে ঢুকে গয়না চুরি করেছেন। নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) এই ঘটনার তদন্তে নেমেছে এবং জনসাধারণের সহায়তা চেয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৬ মে সন্ধ্যায় ইস্ট ফ্লাশিংয়ের ওক অ্যাভিনিউ ও ১৬৩তম স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত একটি আবাসিক বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে চোরটি ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকে সে বিভিন্ন প্রকারের স্বর্ণালঙ্কারসহ মূল্যবান গয়না সংগ্রহ করে চম্পট দেয়।
NYPD-এর পক্ষ থেকে প্রকাশিত নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি একটি পূর্ণদৈর্ঘ্য বোরখা পরে ছিলেন। তার চেহারা ও শরীর সম্পূর্ণরূপে ঢাকা ছিল। পুলিশ জানিয়েছে, বোরখাটি মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক হলেও এই চোরের প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন এবং এলাকাবাসীর সাথে কথা বলছেন। কেউ যদি এই বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে তাকে ১-৮০০-৫৭৭-টিপস (TIPS) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে।
এই চুরির ঘটনাটি এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন এবং পুলিশি টহল বৃদ্ধির আহ্বান জানাচ্ছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন