https://www.prothomalony.com/

13342

north-america

উত্তর আমেরিকা

চলতি বছরের ডিভি ভিসার ফল প্রকাশ

প্রকাশ: ০৯ মে ২০২৫ ০৬:১৮

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিভি-২০২৬ বা বৈচিত্র্যময় অভিবাসন ভিসা লটারির ফল প্রকাশ করেছে। যারা ২০২৪ সালের ২ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করেছেন তারা অনলাইনে ফলাফল দেখতে পারবেন। তবে অতীতে বেশি সংখ্যক মানুষ অভিবাসন করা বাংলাদেশ, ভারত, চীন এবং ব্রাজিলের নাগরিকরা এবার এই প্রক্রিয়ার আওতায় আসেননি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে প্রতিবছর এই ভিসা প্রক্রিয়ার মাধ্যমে ৫৫ হাজার আবেদনকারীকে নির্বাচিত করা হয়। আবেদনকারীরা তাদের জীবনসঙ্গী এবং একুশ বছরের কম বয়সী সন্তানদের একসাথে যুক্ত করতে পারেন।

ফলাফল দেখার জন্য নির্ধারিত সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীদের নিজেদের কনফারমেশন নম্বর, শেষ নাম এবং জন্ম সাল লিখে ফলাফল দেখতে হবে। অনলাইনে এই ফলাফল দেখা যাবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

পররাষ্ট্র দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনও নির্বাচিত ব্যক্তিকে ইমেইল, চিঠি বা ফোন কলের মাধ্যমে জানায় না। কেউ যদি টাকা বা ব্যক্তিগত তথ্য দাবি করে, তাহলে সেটি প্রতারণা বলে গণ্য করতে হবে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,  যারা নির্বাচিত হয়েছেন, তাদের সরাসরি ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই। নির্বাচিত হওয়ার অর্থ হচ্ছে, তারা এখন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেট থেকে সাক্ষাৎকারের জন্য তারিখ জানানো হবে। সাক্ষাৎকারে যোগ্য বিবেচিত হলে তবেই ভিসা দেওয়া হবে। এই ভিসা হাতে পাওয়ার পর নির্বাচিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রিন কার্ড পেতে পারবেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন