https://www.prothomalony.com/

13149

entertainment

বিনোদন

আফরান নিশো’র ‘দাগি’ এবার যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫ শহরেঃ পরিবেশনায় বায়োস্কোপ ফিল্মস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ ২০:৪২

আসছে ২৫শে এপ্রিল, শুক্রবার—যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। শিহাব শাহিন পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র “দাগি” এই দিন একযোগে মুক্তি পাচ্ছে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে। বায়োস্কোপ ফিল্মস-এর ব্যানারে এটি পরিবেশিত হতে যাচ্ছে, যা প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।
নিউ ইয়র্কের Kew Gardens Cinemas-এ ‘দাগি’ সিনেমার জন্য সাতদিনব্যাপী ২১টি শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো—Boston, Detroit, Atlanta, Hartford (Connecticut), Dallas, Phoenix, San Francisco, Chicago, Denver, Minneapolis (Minnesota), Los Angeles (Orange County), ও Oklahoma City। 
এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে—West Palm Beach, Portland, Seattle, Austin, Sacramento, New Jersey, Virginia, Charlotte, Miami, San Diego এবং আরও কিছু শহর।
‘দাগ’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তাঁদের সঙ্গে আরও রয়েছেন—সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু সহ আরও অনেকে।
ছবির প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে আফরান নিশো বলেন— “আমি আসছি আপনাদের সঙ্গে দেখা করতে। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন ‘দাগি’ সিনেমাটা এক্সপিরিয়েন্স করার জন্য। তাই আমি আসছি—দাগি হয়ে আপনাদের কাছে…”_
পরিচালক শিহাব শাহিন জানান,  _“দাগি সম্পূর্ণ একটি বাংলাদেশের ছবি। দেশের বাইরেও শুটিংয়ের প্রস্তাব ছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেশের লোকেশনেই শুট করেছি। পুরো ছবিটিই বাংলাদেশের গন্ধে ভরপুর।”_
এই সিনেমার পরিবেশনার দায়িত্বে থাকা বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ বলেন,  
_“দাগি আমাদের ৪৯তম পরিবেশনা। এই সাড়ে ছয় বছরের পথচলায় আমাদের যতটুকু অর্জন, তার কৃতিত্ব সম্পূর্ণভাবেই উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকদের। তাদের ভালোবাসা ও সমর্থনের ঋণে আমরা আবদ্ধ। ‘দাগি’ নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী—এই ছবি দর্শকদের মনে সত্যিই ‘দাগ’ কেটে যাবে।” 
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের Alpha-i, ভারতীয় প্রযোজনা সংস্থা SVF এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Chorki
সিনেমাপ্রেমী প্রবাসী বাঙালিদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় উৎসব। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের গুণে ইতিমধ্যেই ‘দাগি’ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এবার দেখা যাক, বিদেশের পর্দায় কতটা ‘দাগ’ কাটতে পারে বাংলাদেশের এই নতুন গল্প। 
 

বিনোদন থেকে আরো পড়ুন