https://www.prothomalony.com/

13108

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে সাতকানিয়া সমিতির ঈদ আনন্দ সন্ধ্যা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ ০১:২১

গান, হাসি আর মিলনমেলার উচ্ছ্বাসে প্রবাসজীবনে এক ভিন্নমাত্রা যোগ করলো সাতকানিয়া সমিতি ইউএসএ ইনক আয়োজিত ‘ঈদ আনন্দ সন্ধ্যা’। যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়ার প্রবাসীদের সংগঠনের এই   আয়োজন করে পরিণত হয় এক হৃদয়ছোঁয়া মিলনমেলায়।

গত রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের জামাইকার ইকরা পার্টি হলে এই আয়োজন সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নেন নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসবাসরত সাতকানিয়ার পরিবার ও প্রবাসীরা।

সরেজমিনে দেখা যায়, প্রবাসীরা পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশীয় সাজপোশাকে মেতে ওঠেন আড্ডা, হাসি আর গানে। পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে সবাই ছিলেন উচ্ছ্বসিত। কেউ গান গাইছেন, কেউ স্মৃতিচারণ করছেন, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন —ঈদের রেশ যেন নতুন করে ফিরে আসে। দেশীয় সংগীতের ছন্দ, নিজস্ব কণ্ঠে পরিবেশনা ও খোশগল্পে আয়োজনে যোগ হয় আন্তরিকতা ও আবেগ। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসে থেকেও যেন অনুভূত হচ্ছিল শিকড়ের গন্ধ।

এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক আহমদ নবী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডা. নূর মোহাম্মদ, সদস্য সচিব মো. সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মুসা ও মো. সামসুজ্জোহা। সংগঠনের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আমিন উল্লাহ বলেন, এটি শুধুই একটি আনন্দঘন অনুষ্ঠান নয়, এটি ছিল প্রবাসে থেকেও একে অপরের সঙ্গে যোগাযোগ ও বন্ধন দৃঢ় করার উদ্যোগ। আমরা চাই, ভবিষ্যতেও এই ধারা আরও প্রসারিত হোক।

অনুষ্ঠানের শেষাংশে সমিতির পরবর্তী পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। শিশুদের উপস্থিতি এবং পরিবারের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন