https://www.prothomalony.com/
12896
new-york
নিউইয়র্কে গ্রি মেকানিকাল ইয়াংকার্সের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ (শুক্রবার) উডসাইটের গুলশান টেরেসে আয়োজিত এ ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সিয়ামের গুরুত্ব, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির ঐক্য নিয়ে আলোচনা করা হয়। ইফতারের আগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
আমন্ত্রিতদের স্বাগত জানান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী। তিনি বলেন, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং কমিউনিটির সবার সাথে ভাতৃত্ব বজায় রাখতে এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন