https://www.prothomalony.com/

12893

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে মিডোব্রুকের ইফতার ও ডিনার পার্টি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ ১২:২৭

নিউইয়র্কে ফাইনান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স করপোরেশন মিডোব্রুকের এস্টোরিয়া শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ মার্চ) জ্যামাইকার একটি পার্টি হলে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় আগত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান কোম্পানির লোন অফিসার আজাদুল ইসলাম ও ব্রাঞ্চ ম্যানেজার ভিক্টর এন্ড্রেড।

ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে কমিউনিটির নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন এবং বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির চৌধুরী সিপিএ, আহাদ আলী সিপিএ, ব্যবসায়ী নেতা লিটন আহমেদ, রিয়েলেটর মু. কে আহমেদ প্রমুখ।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন