https://www.prothomalony.com/
12859
new-york
নিউইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বপরিবারে উপস্থিত ছিলেন।
.jpeg)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আবুল বাশার মিলন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ও গাজী এস. জুয়েল। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়া, মঞ্চে ছিলেন ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা, সাবেক নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, নরসিংদী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, উপদেষ্টা হাজী আবদুর রহমান, মফিজুল ইসলাম দুলাল, নরসিংদী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, গাজীপুর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোমেন সরকার, আবুল খায়ের আকন্দ, মফিজুল ইসলাম রুমী, তোফায়েল আহমেদ ও মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা অতিথিদের স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন। বিশেষ অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি আবুল বাশার মিলন সংক্ষিপ্ত বক্তব্যে ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং পরিবারের সন্তানদের ধর্মীয় শিক্ষায় মনোযোগী করার আহ্বান জানান।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম. এম. জিন্নাহ, মাহমুদুল হাসান ও মীর জাকির। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান তুহিন, আমিনুল খান, ফারুক রফিকী, শাহীনুল হাসান, সহিদুল ইসলাম, হাসান খান পিটুল, সফিক, বিপ্লব, সেন্টু, ওয়ারেস আলী, তাহমিনা নুপুর, জেসমিন চৌধুরী, সোভা বেগম, সুরাইয়া বেগমসহ শতাধিক এস্টোরিয়াবাসী।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন