https://www.prothomalony.com/
12815
new-york
নিউইয়র্কের ধর্মীয় ভাবগাম্ভীর্যে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই মার্চ (সোমবার) বৈশাখী রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক এস্টোরিয়াবাসী স্বপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার মিলন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ও গাজী এস জুয়েল। রমজানের পবিত্রতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা, সাবেক নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, নরসিংদী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, উপদেষ্টা হাজী আবদুর রহমান, মফিজুল ইসলাম দুলাল, ফিরোজ আহমেদ, গাজীপুর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোমেন সরকারসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শুরুতে ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা আগত অতিথি, উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সদস্যদের ধন্যবাদ জানান এবং অতিথিদের পরিচয় করিয়ে দেন। আমন্ত্রিত অতিথিরাও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন। সভাপতির বক্তব্যে আবুল বাশার মিলন আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলকে ধর্মীয় শিক্ষা ও পারিবারিক বন্ধনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন