https://www.prothomalony.com/

12809

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে জেবিবিএ'র ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: ২১ মার্চ ২০২৫ ০৬:৫৮

নিউইয়র্কে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশ-জেবিবিএ। গত ১৮ মার্চ (মঙ্গলবার) নিউইয়র্ক সিটির কুইন্সের একটি সানাই রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ। তিনি বলেন, কমিউনিটির ব্যবসা-বাণিজ্যকে আরও সমৃদ্ধি করার মধ্যদিয়ে প্রবাসীদের এগিয়ে চলার গতি ত্বরান্বিত করতে দীর্ঘ ঐতিহ্য রয়েছে এই সংগঠনের।তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে।  

এ সময় জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান বলেন, আমরা শুধু মুনাফার জন্য ব্যবসা করছি না। একইসাথে ক্রেতা-সাধারণের কল্যাণেও নিয়োজিত রয়েছি।

রমজান ও ইফতারের তাৎপর্য নিয়ে কথা বলেন নিউইয়র্কের আহলুল বায়ত মিশন মসজিদের ইমাম সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। দ

ইফতার মাহফিলে জেবিবিএ নেতৃবৃন্দ ছাড়াও কম্যুনিটির বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কাজী কাইয়ূম, সিপিএ সরোয়ারুজ্জামান চৌধুরী, বাপার প্রতিষ্ঠাতা-সভাপতি শামসুল হক, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, আসেফ বারি টুটুলসহ আরো অনেকেই।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন