https://www.prothomalony.com/
12779
new-york
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ ০১:১০
নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ মার্চ) এস্টোরিয়ার ৩৬ এভিনিউর আল আমীন জামে মসজিদ ইসলামিক সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নেসার আহমদ ও মাওলানা হাফিজ ইশরাক আহমদ। বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব মাওলানা লুৎফর রহমান চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর এবং নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রাইমারির প্রার্থী জেসিকা রামোস, নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে জজ পদপ্রার্থী এটর্নি থমাস এস ফার্নেন্দাজ, আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি তজমুল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, নিউইয়র্ক পেসবেটেরিয়ান হাসপাতালের প্রকৌশলী এম রহমান সায়েম, সাংবাদিক রতন তালুকদার, সাঈদ তারেক, কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশন ইউএসএ-এর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, এস্টোরিয়া ডিজিটাল ওয়ানের কর্ণধার নজরুল ইসলাম এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সিনেটর জেসিকা রামোস কমিউনিটির কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের সম্মাননা প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে তিনি একটি প্রক্লোমেশন স্মারক প্রদান করেন।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা এমাদ আহমেদ, চৌধুরী সালেহ, হাজী আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য মীর জাকির, শাহীন হাসনাত, মোহাম্মদ নূরুল হক, আবু সোলেমান, জহিরুল হক চৌধুরী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন