https://www.prothomalony.com/
12738
new-york
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কেরাত প্রতিযোগিতা। সেই সাথে ছিলো দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। গত ৯ মার্চ উড হ্যাভেনের জয়া হল অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অংশ নিয়ে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন। ইফতার ও দোয়া মাহফিলে নারী-পুরুষ, যুবক ও নতুন প্রজন্মের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম কানায় কানায় ভরে যায়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সেক্রেটারি মোহাম্মদ আলীসহ অন্য কর্মকর্তারা অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানে সোসাইটির সাবেক কর্মকর্তাসহ বিশেষ অতিথিদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভপতি আতাউর রহমান সেলিম সবার খোঁজ খবর নেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল নাজমুল হুদা, সাবেক সভাপতি ড: মাইনুল ইসলাম মিয়া, ডা. ওয়াদুদ ভুইয়া, নার্গিস আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, রুহুল আমিন সিদ্দীকী, উপদেষ্টা আজিমুর রহমান বুরহান ও ওয়াসী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, প্রধান সমন্বয়কারী এ বি সিদ্দিক পাটোয়ারি।
ইফতার অনুষ্ঠানের পূর্বে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন