https://www.prothomalony.com/

12665

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ হেরিটেজ ডে ও বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ ০২:১২

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানসনে এবছরও বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী ১৩ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


গত ২ মার্চ বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সভায় জানানো হয়, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটিকে এবার বাংলাদেশ হেরিটেজ ডে আয়োজনের হোস্ট কমিটি হিসেবে মনোনীত করা হয়েছে। এই আয়োজনকে সফল করতে সভায় উপস্থিত সবাই একমত প্রকাশ করেন।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ১৩ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সোসাইটির ব্যানারে আয়োজিত এই প্যারেডে প্রধান সহযোগী সংগঠন হিসেবে থাকবে হিউম্যানিটি ইমপ্লয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। প্রবাসী বাংলাদেশিদের আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর অংশগ্রহণে এটি হবে বৃহৎ পরিসরের আয়োজন।


সভায় সদ্য সমাপ্ত একুশে ফেব্রুয়ারি আয়োজনের সফল সমাপ্তি নিয়ে আলোচনা করা হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া, আগামী ৯ এপ্রিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া, বাংলাদেশ সোসাইটির নীতিমালা অনুযায়ী এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন, তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক ব্যানার নিয়ে কেউ অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আজিজের অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানানো হয় এবং তাকে সভাপতি আতাউর রহমান সেলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডিউক খানসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন