https://www.prothomalony.com/

12647

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে চাটখিল উপজেলা সোসাইটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ ০১:৫০

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনকের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. হেলাল উদ্দিন ও সদস্য সচিব মনোনীত হয়েছেন মো. শরিফ হোসেন নিরব।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন মামুন। বিশেষ অতিথি ছিলেন হাজী আনোয়ার হোসেন লিটন, মো. হেলাল উদ্দিন, নুর আলম সেলিম, মোহাম্মেদ আলী, গোলাম কবির শিপন, বারাকাত শিউল, মো. ফারুক, নোমান সিদ্দীকি, নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাঈন উদ্দিন নটু। প্রধান সমন্বয়কারী ছিলেন মো. শরিফ হোসেন নিরব ও হুমায়ন বাংগালী।

অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনকের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষনা করেন হুমায়ন কবির, লিয়াকত হোসেন মামুন, আনোয়ার হোসেন লিটন এবং মাঈন উদ্দিন নটু।

আহবায়ক মো. হেলাল উদ্দিন ও সদস্য সচিব মো. শরিফ হোসেন নিরব বলেন, আগামী কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ছবিসহ তালিকা প্রকাশ করা হবে। নব নির্বাচিত আহ্বায়ক কমিটি পবিত্র রমযান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে সোসাইটির কার্যক্রম শুরু করবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহার, শওকত আকবর, সরাজ ইসলাম, শফিকুল ইসলাম, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, রাশেদ আলম, শাহাদাত হোসেন টিটু, শাহাদাত হোসেন সুজন, মামুন, শামছুর রহমান, মিলন, আবু তাহের, রাজিব হোসেন, শাহরিয়ার হিমেল, মো. মহসিন, নুরুল হুদা পিন্টু, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, ইসমাইল হোসেন পলাশ, নুর হোসেন মিঠু, মো. নাঈম, আব্দুল কুদ্দুস বাবু, মো. আল আমিন, সঞ্জয় শীল, সবুজ হোসেন, মো. আবদুর রহমান, ওমর ফারুক শরীফ, আরিফ হোসেন, আমিন উল্লাহ, আবু বক্কার সিদ্দিক, ইব্রাহিম খলিল, নুর হোসাইন, সজীব আহমেদ, লিটন চৌধুরী, শামীম হোসেন, কিরন, মো জাবেদ, রবিউল হাসান সৈকত, বাদশা ফাহাদ।

আরও উপস্থিত ছিলেন, মোহাম্মাদ কাকন, সজীব, মিশু, রিয়াদ হোসেন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত রাফি, জহিরুল ইসলাম সোহাগ, মো জামসেদ মজুমদার, হাছান আহম্মেদ, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ইয়াছিন, রমযান আলি রাশেদ, রবিউল হোসেন রাসেল, ফাহাদ, আমিন উল্যাহ, সাইফুল ইসলাম, সজীব, বিপ্লব, তারেক, জুয়েল, পিয়াল, হাসান, আরিফ হোসেন, নাঈম, ফয়সাল, সৈকত ফারুক, নিশাদ, জাহিদ, মুরাদ, জর্জ, সাব্বির, আবদুর রহমান, জাহিদ, তৌহিদ প্রমুখ।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন