https://www.prothomalony.com/
12562
new-york
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৩২
ভ্রমণের টিকেট বিক্রি, পাসপোর্টের জন্য আবেদন, থেকে থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের নানা ধরনের সেবা দিয়ে আসছে ডিজিটাল ওয়ান ট্রাভেল ও বাংলা ট্রাভেল। গ্রাহকদের নিবিঘ্ন ও অপেক্ষাকৃত কম মূল্যে ভ্রমণের সুযোগ দিতে সেল সুবিধাও দিয়ে আসছে প্রতিষ্ঠান দুটি। সেল সুবিধায় প্রায় অর্ধেক মূল্যছাড়ে ভ্রমণ করতে অন্তত চার থেকে পাঁচ মাস আগে টিকেট বুকিং করার পরামর্শ দেন ডিজিটাল ওয়ান ট্রাভেল ও বাংলা ট্রাভেলের সিইও মো. বেলায়েত হোসেন।
হজ্ব ও ওমরার বিষয়ে এ প্যারালিগাল বলেন, ‘হজ্জের ক্ষেত্রে সৌদি আরবের নুসুক অ্যাপের মাধ্যমে আমরা গ্রাহকের ফাইলটা ডাউনলোড করে দেব। পাসপোর্ট আপলোড করা, প্যাকেজ চুজ করার ক্ষেত্রে আমরা গাইড করব। আর ওমরার ক্ষেত্রে আমরা সবকিছু করি।
তিনি আরও বলেন, মক্কা-মদীনায় আমাদের প্রতিনিধি আছে। ওমরা যাত্রীদের হোটেল থেকে শুরু করে সব সেবা আমরা প্রদান করি।
উল্লেখ্য, টিকেট বুকিং ছাড়াও ডিজিটাল ওয়ান ট্রাভেল ও বাংলা ট্রাভেল গ্রাহকদের ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ সার্ভিসের মধ্যে এসাইলাম আবেদন, ওয়ার্ক পারমিটের জন্য জন্য এপ্লাই, ওয়ার্ক পারমিট রিনিউ, সিটিজেনশীপের জন্য আবেদন, গ্রীন কার্ডের জন্য আবেদন, ইউএস পাসপোর্টের জন্য আবেদন, ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন, বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য আবেদনের সেবা প্রদান করে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন