https://www.prothomalony.com/

12430

new-york

নিউইয়র্ক

রাইজ আপ নিউইয়র্ক সিটির অগোছালো অনুষ্ঠানে স্যোসাল মিডিয়া প্রমোটিং

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩:৩৩

বাংলাদেশীদের পলিটিক্যাল সংগঠন রাইজ আপ নিউইয়র্ক সিটির দ্বিতীয় লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জ্যাকসন হাইটসের গুলশান টেরেসে সামিট অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক সিটি মেয়র এ্যারিক এডাম, কাউন্সিলম্যান পদপ্রার্থীসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনরা এ অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে প্রচার করা হলেও মেয়র এরিক এডামসহ অনেককে এ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি।এছাড়াও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠানটি।

রাইজ আপ নিউইয়র্ক সিটির অনুষ্ঠানে মিডিয়া এফেয়ার্স জামিল সরোয়ারের পক্ষ থেকে সাংবাদিকদের আমন্ত্রন জানানো হয় অনুষ্ঠানের আগের দিন। ইমেইলের মাধ্যমে দেওয়া হয় ড্রেসকোডের বিবরণ। জানানো হয় মেইন স্ট্রিম প্রোগ্রামের আদলে আয়োজনটি অনুষ্ঠিত হবে। আমন্ত্রন চিঠিতে প্রত্যেকটি পর্বের ছকও ছিল আঁকা। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশীর ভাগ অতিথিদের মধ্যে কোন ড্রেসকোড চোখে পড়েনি। পার্টি হলও ছিল অনেকাংশে ফাঁকা।

অনুষ্ঠানের শুরুতে রাইজ আপ সংগঠনের প্রেসিডেন্ট শামছুল হক এবিসিএইচ নামক একটি সোস্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে ৭২ হাজার বাংলাদেশী সদস্য অনুষ্ঠানটি লাইভে দেখার কথা ঘোষনা করলেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে একই ঘোষনা দিলেন অন্তত ৭ বার। বার বার সভাপতির এমন ঘোষণা শুনে এবিসিএইচ গ্রুপে প্রবেশ করে লাইভটি দেখা যায়টি। মূলত কোন প্রকার লাইভ সম্প্রচার তারা করেনি এবিসিএইচ গ্রুপ। বরং গ্রুপের একজন এডমিন তারিকুল ইসলাম মিঠু ব্যক্তিগত প্রোপাইলে খন্ড খন্ড লাইভ করেছেন কয়েকবার। সেখানে দেখা গেছে মাত্র ৫ জন সদস্য অংশ গ্রহণ করেছেন।

রাইজ আপের অনুষ্ঠানে এবিসিএইচ স্যোসাল মিডিয়া গ্রুপকে প্রোমোটিং করার বিষয়টি অনুষ্ঠান স্থলে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।

তবে অনুষ্ঠান জুড়ে আয়োজকদের ভোটার রেজিষ্ট্রেশনের অনুপ্রেরনামূলক বক্তব্য ছিল প্রসংসনীয়। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন