https://www.prothomalony.com/

12376

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:৪৫

নিউইয়র্কের বাফেলো থেকে বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। জেনেসি ও হারলেম কর্নার স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে রানা নামে এ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। যুক্তরাষ্ট্রে তার বাসা ইস্ট ডেলিভান সংলগ্ন। বর্তমানে সে ইনডিপেনডেন্ট কট্রাক্টর হিসেবে কাজ করছে।

জানা গেছে, রানার অ্যাসাইলাম মামলা চলমান রয়েছে। তবে ওয়ার্কপারমিট নেই। এ্যাসাইলাম রিজেক্ট হওয়ার পর নতুন করে আপিল করা হয়েছে। তার এক আত্মীয় জানিয়েছে রানার বিষয়ে অ্যাটর্নি কাজ করছে। পরিবারের ধারণা রানাকে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্যাস স্টেশন লোকেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

বাফেলোতে ইতোমধ্যে বেশ কয়েকজন নথিপত্রহীন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে ২ জন ফিলাডেলফিয়াতে ১ বাংলাদেশি গ্রেফতার হলেও বাফেলোতে প্রথম কোন বাংলাদেশি গ্রেফতার হলো এবার। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন