https://www.prothomalony.com/
12375
new-york
নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রবাসী ইউএসএ’র শীতকালীন পিঠা উৎসব। গত ২ ফেব্রুয়ারি ইকরা পার্টি হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ মনোমুগ্ধকর উৎসব অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে এদিন বিকেলে নড়াইল জেলা প্রবাসীরা উপস্থিত হতে থাকেন ইকরা পার্টি হলে। বর্নাঢ্য আয়োজনে উদযাপন করে শীতকালীন এ উৎসব। বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ পিঠা উৎসব। ছিল হরেক রকমের পিঠা। শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, তেলে পিঠা, চিতই পিঠা, চানার সন্দেষ, ঝাল পিঠা, পাকুন পিঠা, নিমকি, ডালপুরি সহ নাম না জানা নানা রকমের পিঠা।
উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় যেন মেতে ওঠেন আয়োজক এবং তাদের বন্ধু-বান্ধবরা। পিঠার মৌ মৌ গন্ধে উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের।
সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম আজম মামুনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম, প্রধান সমন্বয়কারী সৈয়দ হাসমত আলী ও সদস্য সচিব নূর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বিশিষ্ট রাজনীতিক শরিফ কামরুল আলম হীরা, মো. সাইফুল ইসলাম, শাহনাজ মমতাজ আহাদ, লিয়াকত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়শি প্রসংশা করে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পিঠা উৎসব বাঙালীর হাজার বছরের সংস্কৃতির অংশ। এধরনের উৎসব আমাদের মন প্রাণ বাঙালীত্বের আমেজে ভরে দেয়। সুযোগ করে দেয় পারস্পারিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত হবার।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন