https://www.prothomalony.com/
12345
new-york
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০:৫৪
নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে অবস্থিত ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপে নতুনভাবে নাইট শিফট চালু করা হয়েছে। পূর্বে যেখানে প্রতিষ্ঠানটি শুধুমাত্র দিনের শিফটে কাজ করত, সেখানে এখন সকাল ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত নাইট শিফটও শুরু হয়েছে। এই উদ্যোগটি বিশেষভাবে ব্রঙ্কসের কর্মজীবী মানুষদের জন্য সুবিধা বয়ে আনবে, যারা দিনে ব্যস্ত থাকেন।
নাইট শিফট চালুর উপলক্ষে গত ৩১ জানুয়ারি বাদ জুমা একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ-এর কর্ণধার জুলফিজার আকতার জুয়েল জানান, প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা নিয়ে সেবা প্রদান করে এবং এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ সকল গ্রাহকদের উন্নতমানের সেবা দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটি সব ধরনের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী, ছোট ট্রাক এবং ভ্যানের রিপেয়ার সার্ভিস দেয়। এছাড়া, ব্রেক চেঞ্জ, ওয়েল চেঞ্জ, মেইনটেন্যান্স, টাইমিং বেল্ট, টোইং সার্ভিস, ট্রান্সমিশন রিপেয়ার, এসি/হিটিং, ইলেকট্রিক্যাল সার্ভিসিংসহ আরও বিভিন্ন সেবা প্রদান করে থাকে।
প্রতিষ্ঠানটি এখন সপ্তাহে সাত দিন খোলা থাকে, এবং সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করছে। উবার, লিফট এবং অন্যান্য পরিবহন সংক্রান্ত সেবা তাদের এখানে পাওয়া যায়।
জুলফিজার আকতার জুয়েল বলেন, “আমরা শুধু ব্যবসা করতে চাই না, বরং আমাদের কমিউনিটিকে উন্নতমানের সেবা দেওয়ার মাধ্যমে একটি ভাল পরিবেশ তৈরি করতে চাই।”
এছাড়া, ভবিষ্যতে ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ আরও নতুন সেবা নিয়ে আসার পরিকল্পনা করছে, যা গ্রাহকদের আরও সুবিধা দেবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন