https://www.prothomalony.com/

12319

new-york

নিউইয়র্ক

বন্যাদুর্গতদের জন্য অর্থ সহায়তা দিল বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:১৮

বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি।

শনিবার (২৫ জানুয়ারী) নিউইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির শীর্ষ কর্মকতারা। মহতি এই উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভূঁইয়া।

তিনি বলেন, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যোগে বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। এই ফান্ডে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার ডলারের চেক দিয়েছেন। আমরা এই অর্থ ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেব। এসময় তিনি ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোন উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান।

সংগঠনের প্রেসিডেন্ট ফারহানা আফরোজ বলেন, বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে। দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালির মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেনারেল সেক্রেটারী মিনহাজ সিদ্দিকী।

এসময় টেলিভিশনটির অফিসে বাংলাদেশি কমিউনিটির শিশুরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্নাত্যদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানান।

অলাভজনক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১ সাল থেকে নিউ জার্সি, ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন