https://www.prothomalony.com/
12296
search
বাংলাদেশের সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাংলাদেশ সময় গত ২০ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং বাফেলো থেকে প্রকাশিত ‘বাফেলো বাংলা’ সম্পাদক নিয়াজ মাখদুমের মা। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, মরহুমা হাফেজা খাতুন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার সরকারের সময় জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।
তার মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিশেষ দোয়া করা হয়েছে।
এ ছাড়া বাংলার পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আবু তাহের ও সৈয়দ ইলিয়াস খসরু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার, প্রেসক্লাবের সাবেক সাবেক সহ সভাপতি হাবিব রহমান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
অনুসন্ধান থেকে আরো পড়ুন