https://www.prothomalony.com/
12279
new-york
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৫ ২৩:১৪
বের হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী হবিগঞ্জের লেখক, ছড়াকার ও গীতিকার মোহাম্মদ আব্দুল আজিজের নতুন বই ‘গানের ডালি’র প্রথম খন্ড।
বইটি প্রকাশ করেছে ঢাকার লেখাচিত্র প্রকাশনী। এ বইটিসহ লেখকের অন্যান্য প্রকাশিত বই পাওয়া যাবে আসন্ন বাংলা একাডেমির বই মেলার লেখাচিত্র প্রকাশনির ৮০২ নম্বর স্টলে।

৮০ পৃষ্ঠার এ বইটিতে দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত লেখকের স্বরচিত ৭২টি বাছাইকৃত ভিন্ন ভিন্ন গান লিপিবদ্ধ হয়েছে। এতে প্রেম, বিরহ, রোমান্স, বিয়েসাদী, দেশপ্রেম, সমাজ, পরিবেশ-প্রকৃতি, গ্রামবাংলা, স্রষ্টার স্তুতি ইত্যাদি নিয়ে যেমন রয়েছে বড়দের গান, তেমনি ছোটদের নিয়েও লিপিভুক্ত হয়েছে বেশকিছু ছড়াগান।
এছাড়া প্রতি পৃষ্ঠায় প্রতিটি গানের সাথে জুড়ে দেওয়া হয়েছে এক বা একাধিক রসাত্বক ‘মধুছন্দ; যা পাঠককে অতিরিক্ত আনন্দ দিবে। বইটির গায়ের মূল্য ২৫০ টাকা।

উল্লেখ্য, ‘গানের ডালি’ শিরোনামের এ গ্রন্থটি তার দ্বিতীয় গীতিকাব্য গ্রন্থ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে আমার মায়ের হাসি (ছড়াগ্রন্থ), ছড়ার ঘড়া উপুড় করা (ছড়াগ্রন্থ), সুরের তরী (গীতি কাব্যগ্রন্থ) ও শ্রেষ্ঠ ছড়ার বই’র (ছড়াগ্রন্থ) নাম উল্লেখযোগ্য।
বলাবাহুল্য, আব্দুল আজিজ বাংলাদেশ বেতার সিলেট ও বাংলাদেশ টেলিভিশন ঢাকার একজন তালিকাভুক্ত গীতিকার।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন