https://www.prothomalony.com/

12265

new-york

নিউইয়র্ক

উডসাইড বাইতুল জান্নাহ মসজিদের সাবেক সভাপতি মতাহীর আলি মারা গেছেন

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫ ২৩:৪৫

নিউইয়র্কের উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদের সাবেক সভাপতি হাজী মো. মতাহীর আলি মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে নিউইয়র্কের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

হাজী মো. মতাহীর আলি যুক্তরাষ্ট্রের বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা ছিলেন। তিনি বিয়ানীবাজার উপজেলা ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত ছিলেন।

এদিকে হাজী মো. মতাহীর আলির মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তারা প্রবাসীদের কাছে দোয়া চান, যাতে মরহুমকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন