https://www.prothomalony.com/
12243
new-york
আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। রহমানিয়া ট্রাভেলের স্বত্বাধিকারী মাওলানা মাহমুদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সভাপতি কর্ণফুলী ট্রাভেলের সিইও মোহাম্মদ সেলিম হারুনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোশারফ হোসেনের পরিচালনায় সভায় লিখিত বক্তব্যে পাঠ করেন সাধারণ সম্পাদক স্কাই ট্রাভেলের সিইও মাসুদ মোর্শেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ বশির। এছাড়াও বক্তব্য রাখেন এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলের সিইও নজরুল ইসলাম, বাংলা ট্রাভেলের সিইও বেলায়েত হোসেন, সংগঠনের সদস্য মাসুদ রানা তপন, এএসএম মাইনুদ্দিন পিন্টু।
সভায় সাধারণ সদস্যরা সংগঠনের অগ্রগতি ও আয়-ব্যয় হিসাব নিয়ে প্রশ্ন করেন। এসময় আগামীতে এ সংগঠনের বাইরে যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার আহবানও জানানো হয়। এছাড়াও বাইরে থেকে টিকেট কিনে প্রতারনার শিকার না হয়ে সংগঠনের সদস্যদের কাছ থেকে টিকিট কিনলে গ্রাহকদের নিরাপদ ভ্রমণের নিশ্চিয়তা প্রসঙ্গে আলোকপাত করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন