https://www.prothomalony.com/

11951

new-york

নিউইয়র্ক

জলবায়ু সাংবাদিকতায় নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৯

 জলবায়ু সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা।

এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান এডভাইজার শাহী চৌধুরী শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাফেলো সিটিতে এ সন্মাননা সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে তুলে দেন।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (এসএসিসিজেএফ) মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভুমিকা রাখায় নিউইর্য়ক আইনসভা তাকে এই সম্মাননা দেয়।

রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘বাফেলোর প্রিন্স’ খ্যাত তালহা বখত ও কমিউনিটির নেতা ওয়াসিম।

বাফেলোতে এই প্রথম কোন বাংলাদেশী সাংবাদিক জলবায়ু সাংবাদিকতায় এমন সন্মাননা পেলেন। সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়েছে। জনমানুষের কল্যাণে এ ধরনের কর্মকান্ডকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে সমর্থন করে বলেও লেখা হয়েছে।

কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিষ গুপ্ত ও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন