https://www.prothomalony.com/

11897

search

অনুসন্ধান

শাহেদ আলমকে টাকা দেয়ার খাত স্পষ্ট করলেন খলিল বিরিয়ানির সিইও

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪:২২

শাহেদ আলমকে টাকা দেওয়ার বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন খলিল বিরিয়ানির সিইও খলিলুর রহমান। প্রথম আলো উত্তর আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টির ব্যাখ্যা দেন। খলিলুর রহমান বলেন, শাহেদ আলম বিগত এক বছর যাবৎ আমার প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং ও সোস্যাল মিডিয়া মার্কেটিং দেখাশোনা করেন। যার পারিশ্রমিক বাবদ আমি তাকে মাসে এক হাজার ডলার পে করি।

সম্প্রতি খলিল বিরিয়ানির সিইও ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কল রেকর্ডে  শোনা যায়, সাংবাদিক শাহেদ আলমকে মাসে এক হাজার ডলার মাসোয়ারা দেন খলিল বিরিয়ানীর সিইও। এবং অন্য সাংবাদিকদেরও দিয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন। সবাইকে মাসোয়ারা দিলেও সাংবাদিক ইলিয়াস হোসাইনকে কেন কোন মাসোয়ারা দেওয়া হয়না—কল রেকর্ডে অনেকটা হাসির ছলে এমন প্রশ্ন করতে শোনা যায় ইলিয়াস হোসাইনকে।

এদিকে খলিলুর রহমান বলেন, আমেরিকার মতো জায়গায় কেউ কারো থেকে জোর করে অর্থ আদায় করতে পারেনা। কেউ তা করেও না। আমাদের ব্যবসার প্রমোশন ও প্রচারের জন্য  বিশেষ করে স্যোসাল মিডিয়া, অনলাইন, কমিউটিটিতে প্রচারসহ বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার হলে তার বিল পরিশোধ করি। সেটা কোনভাবেই কোন ব্যক্তিকে মাসোয়ারা হিসেবে নয়। 

অনুসন্ধান থেকে আরো পড়ুন