https://www.prothomalony.com/

11821

search

অনুসন্ধান

থিয়েটার সেভেন্টি ওয়ানের দুই দিনব্যাপী 'থিয়েটার কর্মশালা'

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ ০০:০৯

থিয়েটার সেভেন্টি ওয়ানের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী 'থিয়েটার কর্মশালা'। এতে প্রায় অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেয়। গত শনি ও রোববার (০৭ ও ০৮ ডিসেম্বর) নিউইয়র্কে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটিতে পৃষ্ঠপোষকতা করেছেন 'কুইন্স এডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক' ও 'সাপ্তাহিক নবযুগ'।

কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, অভিনয় কলা, নাটকের ইতিহাস, পোশাক, মেকআপ, লাইট, মঞ্চপরিকল্পনা, থিয়েটারের আবশ্যকীয় বিষয়াদি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌকির আহমেদ, বন্যা মির্জা, লুৎফুন নাহার লতা, রোকেয়ার রফিক বেবী, শিরিন বকুল, মিথুন আহমেদ, সারোয়ার হারুন, শামসুল আলম বকুল, এলাইনা ফ্রিম্যান ও খাইরুল ইসলাম পাখি।

কর্মশালাটির পরিচালক বিশিষ্ট অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি বলেন, আমাদের এই কর্মশালায় নিউইয়র্কের বাইরে থেকেও একাধিক অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। অংশগ্রহণকারী অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। এমন কর্মশালায় তারা নিয়মিতভাবে অংশ নিতে চান। 

তিনি আরও বলেন, এই কর্মশালায় আগ্রহী সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এজন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। 

এদিকে এই আয়োজনকে ঘিরে নিউইয়র্ক শহরে নাট্যকর্মী ও সংস্কৃতি কর্মীদের মাঝে বেশ আলোড়ন তৈরি হয়েছে। নিউইয়র্কের যে নাট্যকর্মীরা এই কর্মশালায় অংশ নিয়েছেন তারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, এমন একটি কর্মশালা তাদেরকে উপকৃত ও উজ্জীবিত করেছে। এর প্রয়োজনও ছিল। 
 

অনুসন্ধান থেকে আরো পড়ুন