https://www.prothomalony.com/

11806

new-york

নিউইয়র্ক

পেছালো আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলনের তারিখ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ ০৩:২১

নিউইয়র্কে আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন চলতি বছরের ২২ শে ডিসেম্বর পরিবর্তন করে ২০২৫ সালের জুন-জুলাই মাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে আন্তর্জাতিক লোক সংগীত প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস, আবহাওয়াসহ নানাভাবে প্রকৃতির পরিবেশ ভাল না হওয়ায় লোক সংগীত সম্মেলনের তারিখ পেছানো হয়েছে বলে জানানো হয়।

মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে ও তাহামী পারভিন মুন্নির পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন হাজী আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, সনি হোসেন বাচ্চু, সেলিনা বানু, মহর খান ও হাসমত আলী।

প্রসঙ্গত, প্রবাসে দীর্ঘ ২০ বছর যাবৎ আন্তর্জাতিক লোক সংগীত অনুষ্ঠিত হচ্ছে। দেশে ও বিদেশের অনেক নামীদামী শিল্পী নিয়ে প্রবাসের বাঙালীরা এ আয়োজন উপভোগ করেন। বাংলা মাটির গান লোক সংগীত এই প্রবাস থেকে হারিয়ে যাচ্ছিল। সেই মাটির গান প্রবাসী বাঙালীর মাঝে টিকিয়ে রাখার জন্য লোক সংগীত সম্মেলন দীর্ঘ ২০ বছর ধরে চলে আসছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন