https://www.prothomalony.com/

11803

new-york

নিউইয়র্ক

ব্রঙ্কস আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ ০১:০৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রঙ্কস আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রঙ্কসের পার্কচেস্টার সাবেক ভিপি বেলালের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। 
ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাকাওয়াত হোসেন চঞ্চল, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা তোফাজ্জল আলী, সহসভাপতি আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ সানাউল্লাহ, নবী হোসেন প্রধান, হেদায়েত চৌধুরী, যুগ্ম সম্পাদক ইমরান খন্দকার, সাংগঠনিক সম্পাদক আলভী, গোলাম রব্বানী বেলাল, রাশেদা হক কনিকা, রাফিজা রাফি, প্রচার সম্পাদক আবুল কাসেম, বিএনপি নেতা সাইদুর রহমান লিংকন প্রমুখ। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন