https://www.prothomalony.com/
11786
new-york
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আবিদ জুয়েলার্স নামের একটি পাকিস্তানি মালিকানাধীন দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে। অস্ত্রধারী তিনজন ডাকাত দোকানের কাঁচ ভেঙে দোকানে প্রবেশ করে এবং নির্বিঘ্নে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।
ডাকাতির পর নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টম্যান্টের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে জ্যাকসন হাইটসের সেভেন্টিফোর স্ট্রীটের মতো বাঙালী অধ্যুষিত ব্যস্ততম স্থান ও জুয়েলারি ব্যবসার জন্য খুবই প্রসিদ্ধ এলাকার দোকানে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন