https://www.prothomalony.com/

11681

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ৩য় বার্ষিক বিজনেস এক্সপো অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৪৪

ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) এর আয়োজনে নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৩য় বার্ষিক বিজনেস এক্সপো ২০২৪। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার উন্মোচনকে লক্ষ্য করে এই আয়োজন করা হয়। "বাজারের মধ্যে সেতুবন্ধন তৈরি, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার"— এই থিমে অনুষ্ঠিত এই ইভেন্টে প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল নিয়ে বিভিন্ন আলোচনা ও কর্মশালা পরিচালিত হয়। উদ্বোধনী সেশনে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট মার্ক জাফ, কুইন্স চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট টমাস জে. গ্রেচ এবং বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান বক্তব্য রাখেন। তারা বাংলাদেশ-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতি এবং নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরেন। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল MWBE সার্টিফিকেশন প্রক্রিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা। প্রযুক্তি খাতে বিশেষজ্ঞ মাফিজুল ইসলাম, শাহেদ ইসলাম, সিয়াম হোসেন এবং মোহাম্মদ জামান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক প্রসারের ভূমিকা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়া খলিল বিরিয়ানি হাউসের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান তার ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের নতুন সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে লোন এবং অর্থায়ন নিয়ে বিশদ আলোচনা করেন আহাদ আলী সিপিএ, প্যানেলিস্ট লিসা পিনহাস এবং সিটিজেন্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ। ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ এক্সপোটি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে বিশেষ ধন্যবাদ জানানো হয় প্রেজেন্টিং স্পন্সর রিভারটেল এবং প্লাটিনাম স্পন্সর ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সকে। এ ছাড়া ব্রুকলিন, কুইন্স এবং ব্রঙ্কস চেম্বার অফ কমার্সের অংশীদারত্বও উল্লেখযোগ্য ছিল। এতে আরও উপস্থিত ছিলেন—ইউএসবিসিসিআই'র পরিচালক মো. বদরুদ্দোজা সাগর, ফখরুল ইসলাম দেলোয়ার, আহাদ আলী, শেখ ফরহাদ, ইসমাইল আহমেদ, পরিচালক মিলি এ ভূঁইয়া এবং রফিক খান।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন