https://www.prothomalony.com/
11591
new-york
ছবিঃ গ্রেফতার হওয়া র্যামন রিভেরা
কোলাহলের নগর নিউইয়র্কে একজন গৃহহীন মানুষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন ব্যক্তির মৃত্যু ঘটেছে। ম্যানহাটনে ছুরিকাঘাতে প্রথমে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হওয়ার সংবাদ দেয়া হলেও ছুরিকাহত একজন নারী পরে হাসপাতালে মারা যান। ১৮ নভেম্বর সোমবার ম্যানহাটনের পৃথক তিনটি স্থানে এক ব্যক্তি ছুরিকাঘাতের এ ঘটনা ঘটিয়েছেন।
নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভবঘুরে এ ব্যক্তির নাম র্যামন রিভেরা বলে জানানো হয়েছে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেছেন, হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তাঁর সাজা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি ‘বিনা প্ররোচনায়’ হামলা চালিয়েছেন।
প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণ শ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন। দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার সন্ধ্যায় আহত নারীটি হাসপাতালে মারা যান। এক ট্যাক্সি চালক হামলার ঘটনা দেখে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন