https://www.prothomalony.com/

11552

search

অনুসন্ধান

সরকারি অনুদানে বাসা-বাড়ি এয়ার কন্ডিশন্ড করার সুযোগ দিচ্ছে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ ০৫:১০

নিউইয়র্কে সরকারি অনুদানে বাসা-বাড়িতে অত্যাধুনিক এয়ার কন্ডিশন্ড স্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি মালিকানাধীন বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার ও মূলধারার বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন জানিয়েছেন, বর্তমানে নিউইয়র্ক সিটি থেকে প্রতি পরিবারকে ৮ থেকে ১০ হাজার ডলার রিবেট দেওয়া হচ্ছে। নিউইয়র্ক সিটির বাসিন্দারা গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের মাধ্যমে নিজ বাসায়, এমনকী ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক ও পরিবেশসম্মত হিটিং ও কুলিং সিস্টেম লাগিয়ে নিতে পারেন। পরিবেশসম্মত এ হিটিং এন্ড কুলিং সিস্টেম লাগানোর পর গ্রাহক মুক্তি পেতে পারেন তেল কিংবা গ্যাসের বয়লার সিস্টেম থেকে এবং সাশ্রয় করতে পারেন অতিরিক্ত বিল দেওয়া থেকেও।

তোফায়েল চৌধুরী লিটন জানান, কোন গ্রাহক এ সিস্টেমটি ইনস্টল করতে চাইলে রিবেটের পর যদি অতিরিক্ত অর্থ লাগে গ্রাহক সে অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নিতে পারবে সাড়ে তিন শতাংশ ইন্টারেস্টে। যা পরিশোধে সময় পাওয়া যাবে সর্বোচ্চ ১৫ বছর। সেই সাথে ১০ বছরের গ্যারান্টি-ওয়্যারেন্টিসহ থাকছে বিক্রয়োত্তর সেবাও। এছাড়াও অত্যাধুনিক ডিজিটাল ওয়াটার হিট পাম্প ইউনিট সুলভে দিচ্ছে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স। একসঙ্গে গরম ও ঠান্ডা বাতাস দেয়া হিট পাম্প উইন্ডো প্যাকেজ ইউনিটও মিলছে সাশ্রয়ী মূল্যে।

তিনি বলেন, আমাদের এই সিস্টেমটি হচ্ছে পরিবেশসম্মত। কারণ এই সিস্টেম বাসায় বা ব্যবসায় লাগালে সেই বাসায় আর তেল বা গ্যাসের বয়লার থাকবে না। যার ফলে পরিবেশ থাকবে স্বাস্থ্যসম্মত।

লিটন আরও বলেন, এই সিস্টেম বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে করা হবে। সেই ক্ষেত্রে আমাদের মেশিন বিদ্যুৎ জেনারেট করবে। অন্যদিকে বাড়ির বা ব্যবসার মালিক বয়লারের গ্যাস বা তেলের বিল থেকে মুক্তি পাবেন। সে ক্ষেত্রে বিল আসতে পারে রান্নার মতই। এই সিস্টেমে আরো যেসব সুযোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিটি ফ্লোরের জন্য আলাদা আলাদা সিস্টেম করে দেওয়া।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা বা সেবা প্রদানের উদ্দেশ্যে তোফায়েল চৌধুরী লিটন প্রায় ৫ বছর আগে নিউইয়র্কের ইয়াংকার্সে এই প্রতিষ্ঠান চালু করেন। তার প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও তিনি নিউইয়র্কের সর্বত্র সেবা প্রদান করেন। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের এ পরিবেশবান্ধব হিটিং এন্ড কুলিং সিস্টেম ইন্সটলের আহবানও জানান তিনি।

মূলত নিউইয়র্ক সিটিকে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে এই প্রজেক্ট শুরু হলে বাংলাদেশীদের সেবা দেয়ার লক্ষ্যে তোফায়েল চৌধুরী লিটন প্রজেক্টটি চালু করেন। এই সিস্টেমটি চালুর জন্য গ্রাহক সিদ্ধান্ত নিলেই বাকি কাজ প্রতিষ্ঠানের লোকবল দিয়ে সবকিছু বাস্তবায়ন সিটির অর্থায়নের ব্যবস্থারও অঙ্গীকার করেন তিনি।
 

অনুসন্ধান থেকে আরো পড়ুন