https://www.prothomalony.com/

11216

search

অনুসন্ধান

মুনা সেন্টার প্রতিষ্ঠার জন্য ফান্ড রাইজিং শুরু

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ ০৩:১৮

নিউইয়র্কে মুনা সেন্টার প্রতিষ্ঠার জন্য ফান্ড রাইজিং শুরু নিউইয়র্কে আধুনিক মানের একটি মুনা সেন্টার প্রতিষ্ঠার জন্য ফান্ড রাইজিং কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার মুনা সেন্টার অফ নিউইয়র্কে এ উপলক্ষে একটি ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করা হয়।

জানানো হয়েছে, মুনা সেন্টারে থাকবে মসজিদ ও মাদরাসা, মুনা স্যোসাল সার্ভিস, আল কুরআন দাওয়াহ সেন্টার, ইউথ সেন্টার, উইকএন্ড ইসলামিক স্কুল, কমিউনিটি সেন্টার ও ফিউনারেল হোম। এছাড়াও কমিউনিটিতে সম্প্রীতি স্থাপনসহ পারস্পরিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করবে মুনা সেন্টার অফ নিউইয়র্ক।
ফান্ড রাইজিং ডিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ , সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট দেলোয়ার হোসাইন, মুনার এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরি। এসময় তারা সেন্টারটি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। ফান্ড রাইজিং তহবিলে অনুদান পাঠাতে [email protected] এই ঠিকানায় অনুদানের অর্থ জিল করার আহ্বান জানিয়েছেন। 

অনুসন্ধান থেকে আরো পড়ুন