https://www.prothomalony.com/

11129

new-york

নিউইয়র্ক

ব্রঙ্কসের স্টারলিংয়ে ইতালিয়ান হালাল কুইজিন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ ০৪:২১

নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিংয়ে শতভাগ হালাল অথেনটিক ইতালিয়ান কুইজিন পরিবেশনে সুনাম কুড়িয়েছে লাভা রক কিচেন। নিউইয়র্ক সিটিতে বাঙালী মালিকানায় হালাল খাবারের অনেক ধরনের রেস্টুরেন্ট থাকলেও অথেনটিক হালাল ইটালিয়ান খাবার পরিবেশনে লাভা রক কিচেন অন্যতম। ইত্যাদি সুপার শপের এ অঙ্গপ্রতিষ্ঠানে প্রধান শেফ হিসেবে কাজ করছেন রিয়েল ইতালিয়ান শেফের অধিনে ১৭ বছর ধরে কাজ শেখা একোদোরিয়ান শেফ সার্জিও স্যালি। যার হাতের যাদুতে নিউইয়র্কে  বসেই রিয়েল ইটালিয়ান খাবারের টেস্ট পান ইটালিয়ান ফুড প্রেমীরা। 

নিউইয়র্কের বুকে ভ্যারাইটি খাবার নিয়ে অসংখ্য নামি দামি রেস্তোরা থাকলেও মুসলিমদের হালাল রেস্তোরা খুঁজতে অনেক সময় বেগ পেতে হয়। কখনোবা হালাল রেস্তোরার খোঁজে পাড়ি দিতে হয় শত মাইল। আর সে হালালের প্রসঙ্গ যখন আসে ইটালিয়ান ফুডের ক্ষেত্রে সেটা খুঁজে বের করা যেন আরও কষ্টসাধ্য হয়ে যায় ইটালিয়ান খাবার প্রেমী মানুষদের জন্য। বাঙালীসহ হালাল ইটালিয়ান ফুড প্রেমীদের কথা মাথায় রেখে সম্প্রতি নিউইয়র্কের ব্রঙ্কেসে শুরু হয় হালাল ইটালিয়ান ফুডের রেস্তোরা লাভা রক কিচেন।

হালাল খাবারের সরবরাহকারী ইত্যাদি সুপার মার্কেট থেকে সম্পূর্ণ  হালাল মাংস এবং চিকেন আনা হয় লাভা রক কিচেনে। যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে হালাল খাবার পরিবেশন করা। রেস্তোরাটিতে হালাল ইটালিয়ান খাবারের পাশাপাশি খাবারের স্বাদে বাঙালীয়ানা ভাইব আনতে বিশেষভাবে রান্না করা রাইস পরিবেশন করা হয়। যা বাঙালীরা অত্যাধিক পছন্দ করেছেন বলে জানান রেস্তোরা কর্তৃপক্ষ।

মূলত লাভা রক পাথর দ্বারা গ্রিল তৈরি করা হয় বলেই রেস্টুরেন্টটির নামকরণ করা হয় লাভা রক কিচেন।  এ রেস্তোরায় বার্গার, স্যান্ডউইচ, পিজা, পাস্তা, স্টেইক, ল্যামচাপ ও ডেজার্ট আইটেম রয়েছে। এ সবগুলো খাবার শতভাগ হালাল বলে জানান তারা।

লাভা রক কিচেনের অন্যতম পার্টনার রুহেল হক বলেন, আমি নিজেও ৩৫ বছর যাবৎ ইটালিয়ান রেস্টুরেন্টের যাথে ওতপ্রোতভাবে জড়িত। ইটালিয়ান খাবার রান্নাসহ এ খাবারের যাবতীয় প্রসেস আমার নখদর্পণে আছে। রিয়েল ইটালিয়ান স্বাদে খাবার পরিবেশনের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ রেস্তোরা শুরু করার কথাও জানান তিনি।

রেস্তোরাটি তরুণ প্রজন্মকে হালাল খাবার পরিবেশনের ব্যাপারে খুবই সচেতন। কর্তৃপক্ষ জানায়, তরুণরা অনেক সময় দেড়/ দুই ঘন্টা ড্রাইভ করে হালাল রেস্তোরা খুঁজে বের করে। তারা যদি এত কষ্ট করে হালাল রেস্তোরা খোঁজ করতে পারেন, তাহলে কেন তাদের আমাদের এ হালাল রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে আসতে পারব না। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো তাদের পছন্দের রেসিপি।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন