https://www.prothomalony.com/

11101

new-york

নিউইয়র্ক

সাংবাদিক শাহজান সিরাজীকে নিয়ে এলাকাবাসীর সৌজন্য সভা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ ০০:২৮

এক টুকরো রংমালা' নামের সংগঠন  নিউইয়র্কে দৈনিক প্রথম আলো পত্রিকার ডেপুটি নিউজ এডিটর শাহজাহান সিরাজী'র  সাথে সৌজন্য সাক্ষাৎ ও ডিনার পার্টির আয়োজন করে। নিউইয়র্ক সফররত সিরাজীকে নিয়ে তার এলাকাবাসীর হৃদ্যতাপূর্ণ এ আয়োজন ছিল ১ অক্টোবর মংগলবার সন্ধ্যায় ব্রুকলিনের লিবার্টি এভিন্যুর দেশী রেস্তোরাঁয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: ছানা উল্লাহ।  উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি মো: নুর আলম ছিদ্দিক মুন্না,  মাষ্টার শাহ আলম, এ এস এম মাইন উদ্দিন পিন্টু, মিজানুর রহমান, মোহাম্মদ আমিন বুলবুল,  ওয়ালি উল্লাহ মিরাজ প্রমুখ। পারিবারিক এবং এলাকাবাসীর এ উদ্যোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সির কাউন্সিল উওম্যান শিফা উদ্দিন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, নির্বাহী সম্পাদক মনজুরুল হক, লেখক সাংবাদিক রহমান মাহবুব, ব্যবসায়ী আব্দুল হাই প্রমুখ। কাউন্সিল উওম্যান শিফা উদ্দিন তার বক্তৃতায় বলেন, আমেরিকায় বাংলাদেশের প্রতিটি এলাকার লোকজন তাদের নিজেদের এলাকার সাফল্যে গর্ব বোধ করেন।বহু জাতির দেশে বাংলাদেশিদের এ বৈশিষ্ট্য অনন্য বলে তিনি উল্লেখ করেন। সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেছেন, বাংলাদেশের যেসব অঞ্চলের মানুষ প্রবাস যাত্রার অগ্রদূত হিসেবে পরিচিত সিরাজী তেমন একটি এলাকা থেকে এসেছেন। শাহজান সিরাজীকে একজন বিনয়ী এবং তুখোড় পেশাদার সাংবাদিক বলে তিনি উল্লেখ করেন।  অনুষ্ঠানে সিরাজীকে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।কাউন্সিল উওম্যান শিফা উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান আয়োজকেরা। শাহজাহান সিরাজী তার বক্তব্যে প্রবাসী স্বজনদের নিজের এলাকার উন্নয়নে সবসময় সক্রিয় থাকার আহ্বান জানান।তিনি আয়োজকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন