https://www.prothomalony.com/

11056

north-america

উত্তর আমেরিকা

মেয়র এরিক অ্যাডামস ফেডারেল দু র্নী তি র অ ভি যো গে অ ভি যু ক্ত

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৪

দুর্নীতির অভিযোগের মুখোমুখি নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। অনেক দিন ধরে ফেডারেল দুর্নীতির তদন্তের পর  ২৫ সেপ্টেম্বর বুধবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 

প্রায় তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন অ্যাডামস (৬৪) । কিন্তু তিনি ও তার বৃত্তের শীর্ষ কর্মকর্তাদের একটি চক্র একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হয়েছেন।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে নিউ ইয়র্ক নগরীর এ পর্যন্ত ১১০ জন মেয়রের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রথম মেয়র হবেন অ্যাডামস। 

বুধবার রাতে এক ভিডিও বিবৃতিতে ডেমোক্র্যাট এই রাজনীতিক দাবি করেছেন, মামলা হলে তা ‘মিথ্যার ওপর ভিত্তি করে করা সম্পূর্ণ ভুয়া অভিযোগ’ হবে। তিনি দায়িত্বপালনরত অবস্থায়ই মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন।

তিনি বলেন, “আমি জানি আমি নির্দোষ। আমি যদি অভিযুক্ত হই তাহলে আমি আশু বিচারের অনুরোধ জানাবো যেন নিউ ইয়র্কাররা সত্যটি জানতে পারে।”

নিজের ভিডিও বিবৃতিতে নিউ ইয়র্কবাসীকে ‘ধৈর্য ধরার’ ও তার জন্য ‘প্রার্থনা’ করার অনুরোধ জানিয়েছেন তিনি। আমার শক্তির ও উদ্দীপনার প্রতি আউন্স দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো আমি, বলেছেন তিনি।

বহু প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তা অ্যাডামসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মেয়রের পদে থেকেই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।

২০২৩ সালের নভেম্বরে এফবিআই বেশ কয়েকটি অভিযান চালায়, যেখানে নির্বাচনী তহবিল ব্যবহারে অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে। এর ফলে অ্যাডামসের জনপ্রিয়তা কিছুটা কমে যায়, বিশেষ করে শহরের অপরাধ বৃদ্ধি ও অভিবাসন সমস্যা সমাধানের চ্যালেঞ্জগুলোতে।
আইন-শৃঙ্খলার প্রতিশ্রুতি দিয়ে ২০২১ সালে মেয়র নির্বাচিত হওয়া অ্যাডামস এখন একটি কঠিন আইনি পরিস্থিতির মুখোমুখি। এই অভিযোগের প্রভাব কেবল তার ব্যক্তিগত জীবনে নয়, তার প্রশাসনের কার্যক্রম এবং শহরের জনগণের আস্থার ওপরও পড়তে পারে। 

উল্লেখ্য, স্বাস্থ্য কমিশনার আশ্বিন বাসান, এনওয়াইপিডির কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান, প্রধান আইন উপদেষ্টা লিজা জর্নবার্গ ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এছাড়া ফেডারেল তদন্তকারীরা সিটির আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে, যার মধ্যে রয়েছেন পাবলিক সেফটি বিভাগের উপ-মেয়র ফিলিপ ব্যাঙ্কস এবং উপ-মেয়র শীনা রাইট।

অ্যাডামস ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রাথমিকভাবে আদালতে হাজির হবেন, তখন ফেডালের কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন