https://www.prothomalony.com/
11049
north-america
আনন্দ-উদ্দীপনার সঙ্গে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ফ্রেন্ড সোসাইটির বারবিকিউ পার্টি হয়েছে। কুইন্স প্যালেসে এই পার্টি হয়। এতে বাঙালি প্রবাসীরা অংশ নেন। পার্টিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবাই আনন্দের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নেন। বারবিকিউ ছাড়াও ডিনারের ব্যবস্থা ছিল পার্টিতে।
উপস্থিত প্রবাসীরা বলেন, জ্যাকসন হাইটস বাঙালিদের একটি প্রাণের স্থান। এটা একটি বাঙালি পড়ার মতো। প্রায় এখানে আমাদের আসা হয়। সবাইএকসঙ্গে এখানে উপস্থিত হই। এটি একটি মিলনমেলায় পরিণত হয়। এমন অনুষ্ঠান বাঙালিদের মাঝে ঐক্যবদ্ধতা সৃষ্টি করে।
পার্টিতে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবংবাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমানচেয়ারম্যান এম এ আজিজ। বিশিষ্ট চিকিৎসক ডা. তৌহিদ শিবলী , কমিটির অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলাইমান ,শাহ জে চৌধুরী , নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ , ফখরুল ইসলাম দেলোয়ার, বিল্লাল চৌধুরী , ইসতিয়াক রুমি, মীর নিজামরুল হক, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এম আজিজ বলেন, এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। কারণ আমেরিকারমতো জায়গায় এমন আয়োজনগুলো আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন ও একতা সৃষ্টি করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর চৌধুরী লিটু এবং পরিচালনা করেন মন্জুর মোশেদ, কাজল,মিয়া মোহাম্মদ দুলাল , খায়রুল খোকন প্রমুখ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন