https://www.prothomalony.com/

10996

north-america

উত্তর আমেরিকা

কেন্টাকিতে আদালতে প্রকাশ্যে বিচারককে গুলি করে হত্যা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৫

কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারক কেভিন মুলিনসকে একাধিক গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন্টাকি রাজ্য পুলিশের বরাত দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় লেচার কান্ট্রি শেরিফ শাওন স্টিনেসকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। কেন্টাকি অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির একপর্যায়ে তাকে গুলি করা হয়। তবে এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে কেন্টাকির হোয়াইটসবার্গের আদালতে ওই বিচারককে একাধিক গুলি করে হত্যা করা হয়। যেটি লেক্সিংটন থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত। রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্স পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।’ কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। গেহার্ট ১৪ বছর ধরে কেন্টাকিতে পুলিশের চাকরি করছেন। চাকরি জীবনে তিনি এমন ঘটনার স্বাক্ষী আর কখনও হননি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন