https://www.prothomalony.com/

10953

north-america

উত্তর আমেরিকা

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার বনভোজন অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৬

লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কের ডিয়ার রেঞ্জ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন। ২৫ আগষ্ট রোববার প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা হ্যাকশেয়ার স্টেট পার্কে নিউইয়র্কের বিভিন্ন ব্যুরো থেকে আসা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী ও প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় সাড়ে পাঁচ শতাধিক লোকের সমাগমে বনভোজন স্থানটি যেন একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছিল। বনভোজনে ২০২৪ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার প্রধান উপদেষ্টা সাবেক সাংসদ সহিদুর রহমান, আহবায়ক মোহাম্মদ শাহ মোয়াজ্জ্বেম, প্রধান সমন্বয়কারী আইয়ুব চৌধুরী হারুন, সমন্বয়কারী প্রফেসর নোয়াব মিয়া, মোঃ রহিজ উদ্দিন, সদস্য সচিব শাহীনুর রহমান সানী, মো: আনার খান, বর্তমান সভাপতি আনোয়ার হোসেন তালুকদার (স্বপন) ও সাধারণ সম্পাদক সাকিরুল ইসলাম খান সাকির, যুগ্ম আহ্বায়ক মো: নাছিম হাসান, যুগ্ম সদস্য সচিব মো: আরিফ মিয়া ও রেজাই-ই-রাব্বি মো: তুহিন মিয়া ও মো: মারুফুল হক চৌধুরী, আসমা জাহান কলিসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী আবু মূসা খাঁন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি এর সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শফি উদ্দিন কামাল, কমিউনিটি এক্টিভিস্ট ও বিশিষ্ট লেখক রাজু আহমেদ মোবারক, ল’অফিস অব সারভেজ এন্ড প্যারেজ এর প্যারালিগাল মোহাম্মদ আলী, মার্কস হোম কেয়ারের স্বত্ত্বাধিকারী আমির হোসেন কামাল, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আয়েজ মো: রানা, সাবেক সভাপতি সেলিম পাঠান, আব্দুল হাকিম, এইচ.এম ইকবাল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সহ সভাপতি তৈমুর রেজা, কসবা উপজেলা সোসাইটির সভাতি মো: ফরহাদ উদ্দিন ও সাবেক সভাপতি এমদাদুল হক, নূরুল আনোয়ার, মুতাহের বক্স চৌধুরী, ডিউকসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। বনভোজনে বিশেষ সহযোগিতা করেছেন মঈন চৌধুরী এটর্নী এট ল, শাহ নেওযাজ (সিইও এনওয়াই ইন্সুরেন্স), শাহীনুর রহমান সানি (বিশিষ্ট ব্যবসায়ী), গিয়াস উদ্দিন ভূঁইয়া (সিইও প্রভিডেন্ট এসেটস মো: সরফরাজ (সিইও, ত্রিসপি ফ্রাইভ চিকেন), মো: আলমগীর (সিউও বিডিঅটো রিপেয়ার্স এন্ড কমিশন), শফি উদ্দিন কামাল, মো: আমির হোসেন কামাল, মোহাম্মদ আলী, আবিদুর রহমান আবিদ, আফরোজা আক্তার, জান্নাতুল মহিমা, কুইন্স ফার্নিচার এন্ড ম্যাটরেস ইনক, সারোয়ার খান বাবু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, দেলোয়ার হোসেন শিপন, মো: আশরাফুল আলম জঙ্গি, বাংলা মোবাইল এন্ড ট্রাভেলস ও স্মার্ট টেক ও বিলকিস খনম। বনভোজন ছিল বিভিন্ন আনন্দদায়ক ও বিনোদনমূলক ইভেন্টে - ছোট বড় দুই গ্রুপে ছেলেমেয়েদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো।  বালিশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন অর্থি বেগম, দ্বিতীয় স্থান লিলি চৌধুরী এবং তৃতীয় স্থান লিপি আক্তার। বনভোজনের প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। প্রায় ১৫টি পুরস্কার ছিলো র‌্যাফেল ড্র তে। র‌্যাফের ড্র এর প্রথম পুরস্কার ছিল স্বর্ণ অলংস্কার। প্রথম পুরস্কার পেয়েছেন তানজিয়া চৌধুরী। র‌্যাফেল ড্র পরিচালনা করেন আহ্বায়ক, মোহাম্মদ শাহ মোয়াজ্জেন, মো: নাসিম হাসান, শাহীনুর রহমান সানী, সাকিরুল ইসলাম খান, আরিফ মিয়া, তুহিন মিয়া ও মো: মারুফুল হক চৌধুরী, রেজা-ই-রাব্বি ও মো: ছাদেক।বনভোজনে সকলের নাস্তা ও দুপুরের খাবার ছিলো জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের  এবং বিকেলে ঝালমুড়ি, চা এবং আইসক্রিমের আয়োজন ছিলো অতিথিবৃন্দদের জন্য।  সবার সরব অংশগ্রহণে বনভোজন আয়োজন সার্থক হয়েছে বলে আয়োজকদের অভিমত। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন