https://www.prothomalony.com/
10948
north-america
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩২
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ আগস্ট মাসে বাংলাদেশ সফরে যান, ২২ আগস্ট নিউ-ইয়র্কে ফিরে আসেন। ১৪ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে জাতীয় পার্টির এক বৈঠকে বাংলাদেশ সফরের সেই স্মৃতিচারন করেন এডভোকেট হারিস উদ্দিন আহমেদ ও সবার দোয়া কামনা করেন। এডভোকেট হারিস উদ্দিন আহমেদ দীর্ঘ ৩০ বৎসর নিউইয়র্কে বসবাস করছেন। দীর্ঘদিন পরে গত আগস্ট মাসে ২০ দিনের জন্য বাংলাদেশে যান। আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের সেই সময়ের অবস্থা তিনি করেন স্বচক্ষে দেখেছেন । গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে স্কুল জীবন , কলেজের পুরাতন স্মৃতি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে যান। গ্রামের বাড়ীতে ভাই বোনের সাথে মিলিত হয়ে স্মৃতিকাতর পড়েন। হাইকোর্ট এবং বারকাউন্সিলের কর্মজীবনের বন্ধুদের সাথে মিলিত হন তিনি গত আগস্ট মাসের ২২ তারিখে সুস্থ শরীরে নিউইয়র্কে ফিরে আসেন। তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ও সহ-সভাপতি শফিউল আলম সহ আরো অনেক নেতাকর্মী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন