https://www.prothomalony.com/

10932

north-america

উত্তর আমেরিকা

লং আইল্যান্ডের ভ্যালিস্টিমের প্যাভিলিয়নে এবিএএমটিএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৮

আইল্যান্ডের ভ্যালিস্টিমের প্যাভিলিয়নে ২৯ আগস্ট এবিএএমটিএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এন্ড সিইও এবং এবিএএমটিএ—এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মালেক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিপিএ এবং এমএসবি স্পেসালিস্ট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইটি অডিটর এবং স্পেশালিস্ট আব্বাস উদ্দিন। বনভোজন কমিটির চেয়ারম্যান ছিলেন এবিএএমটিএ—এর উপদেষ্টা এবং বিএ এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এন্ড সিইও মোঃ আতাউর রহমান। সভাপতিত্ব করেন এবিএএমটিএ—এর সভাপতি ও সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এন্ড সিইও মাসুদ রানা তপন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও এ্যাংকর ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার এর প্রেসিডেন্ট এএসএম মাঈন উদ্দিন পিন্টু। সাবিক সহযোগিতায় ছিলেন জধধশ এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর সহ—সভাপতি এনামুল কবির, লিবারটি ট্রাভেলস এন্ড টেক এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক (ট্রেজারার) সিপিএ মোহাম্মদ চিশতী, টাচ পয়েন্ট এন্ড মাল্টি সার্ভিস এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক—এএসএম মাঈন উদ্দিন বাবলু, কবির ট্যাক্স এন্ড মাল্টি সার্ভিস এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক কবির আহমেদ, স্কাই ডরৎবষবংং এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক জাকির কামাল, মিম ডরৎবষবংং এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক মোহাম্মদ এম খান আপেল, জ্যাট ট্রাভেলস এন্ড মাল্টি সার্ভিস এর সিইও এবং এবিএএমটিএ—এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম, গপএৎধি মানিট্রান্সফার এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক ফারহান চৌধুরী এবং আল বারাকা সুপার মার্কেট এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ—এর পরিচালক জয়নাল আবেদিন। সাবিক তত্বাবধানে ছিলেন, সংগঠনের সদস্য ও খামার বাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান, লোন অফিসার এবং ট্রাভেল উইথ এ্যাংকর এর সিইও সান্তানো বড়ুয়া হিমু, নেক্সাস ট্রাভেলস এন্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট নুর উদ্দিন আফছার, লিবারটি ট্রাভেলস এন্ড মানিটান্সফার এর প্রেসিডেন্ট জসিম ইও আহমেদ, বিডি কমিউনিকশনের প্রেসিডেন্ট মোহাম্মদ কবির এবং এ্যাংকর ট্রাভেলস এর ম্যানেজার পারভেজ খান। বনভোজনে রেমিট্যান্স পরিবারের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। অতিথিরা রেমিট্যান্স সংগঠনটি প্রতিষ্ঠা করা এবং বনভোজন আয়োজন করার জন্য সংগঠনের কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি আব্বাস উদ্দিনকে রেমিট্যান্স কোম্পানিকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া  হয়। অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি সংগীত পরিবেশন করেন শিল্পী নাজু আকন্দ এবং রাজিব। খেলাধুলায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার দেওয়া হয়েছে।  লটারি বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করে অনুষ্ঠানের সমাপ্তি  হয় । 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন